- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে করোনা ও উপসর্গে অর্ধশতাধিক প্রাণহানি

আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুরে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু থামছেই না। প্রতিদিনই সংক্রমিত হচ্ছেন মানুষ। ঘটছে প্রাণহানিও। এবারের দ্বিতীয় ধাপে করোনা ও উপসর্গে অর্ধশতাধিক ব্যক্তি মারা গেছেন।
জানা যায়, গত বছরের মার্চ মাস দেশে মহামারি করোনার সংক্রমণ দেখা দেয়। জগন্নাথপুরে গত বছরের এপ্রিল মাসে প্রথম সংক্রমণের খোঁজ পাওয়া যায়। করোনার প্রথম ধাপে এ উপজেলায় আক্রান্ত হন ১৯২ জন। মারা গেছেন ১ জন।
করোনায় দ্বিতীয় ধাপে গতকাল পর্যন্ত ৩৭৩ জন করোনা পজেটিভ হয়েছেন এবং মারা গেছেন ১৭ জন। এছাড়া করোনার উপসর্গে কমপক্ষে ২৫ থেকে ৩০ জনের মৃত্যু হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, জগন্নাথপুরে করোনায় মোট আক্রান্ত সংখ্যা ৫৬৫ জন। এরমধ্যে সুস্থ রয়েছেন ৫১১ জন। মৃত্যু বরণ করছেন ১৭ জন । ৩১ জন আছেন হোম আইসোলেশনে এবং ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, জগন্নাথপুরে দ্বিতীয় ধাপে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। আমরা সংক্রমণ প্রতিরোধে আমরা কাজ করছি।

  • [১]