জগন্নাথপুর অফিস
বাংলাদেশ ও বৃটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সকল বাঙালিদের করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা কামনা করে জগন্নাথপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকালে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যুবসমাজের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শ্রীরামসী বড় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন। এতে শ্রীরামসী গ্রামের মরুব্বিয়ান, যুবকবৃন্দসহ সর্বস্তরেরর মুসল্লিয়ান উপস্থিত ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মাহবুর হোসেন বলেন, প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার সিংহভাগ মানুষ যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে আসছেন। সম্প্রতি বৃটেনে করোনার তীব্রতায় একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। আমাদের শ্রীরামসী গ্রামের দুই ভাই ১০ ঘন্টা ব্যবধানে যুক্তরাজ্যে করোনায় মারা গেছেন। আমরা বাংলাদেশসহ বিভিন্ন দেশে বসবাসতরত সকল বাঙালিদের সুরক্ষায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।