- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক সভা

জগন্নাথপুর অফিস
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা (ঋবধংরনরষরঃু ঝঃঁফু) এর জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, সহকারি প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, গবেষণা কর্মকর্তা ফরহাদ আলী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, বীর মুক্তিযোদ্ধা নির্মল দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন সহকারি সাইফুদ্দিন খাঁন, সার্ভেয়ার মুহিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারি জাহির উদ্দিন, কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু প্রমুখ।

  • [১]