জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা সদরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের মধ্যে বয়ঃসন্ধিকালীন সময়ে স্বাস্থ্য সচেনতা ও বাল্য বিবাহের কুফল বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহের সভাপতিত্বে ও প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের পরিচালনায় প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামছুদ্দিন আহমদ।
দিনব্যাপি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন উপজেলা মেডিকেল অফিসার ডা. শারমিন আরা আশা ও ডা. ফেরদৌস আলম নীরা।