জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার’র উদ্যোগে দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ প্রদান ও এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর পৌরশহরে সংগঠনের সভাপতি মাছুম আহমদ ও সাধারণ
সম্পাদক আকমল হোসেন মুসার পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন শামীম আহমদ, শাহজাহান আহমদ, জহিরুল ইসলাম মুন্না, জিবরুল আলম, আলী হুসাইন, প্রমুখ।
পরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এবং এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।