জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উর্ত্তীণ মেধাধী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় নয়াবন্দর বাজারে সংস্থার সভাপতি আলীনুর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং প্রচার সম্পাদক নুরুল ইসলামের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের
চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কবি দ্বীনুল ইসলাম বাবুল, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানি, নয়াবন্দর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, চরা দাখিল মাদ্রাসার সুপার মাও. ছালেহ আহমদ। বাবুল খান মুন্না, সুজন আহমদ, কামাল হোসেন, শফিকুর রহমান, জাহিদুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদুর রহমান। পরে সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।