- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে কৃষকদের মধ্যে মাস্ক, সাবান ও স্যানিটাইজার সামগ্রী বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে নলুয়ার হাওরে কৃষকদের মধ্যে মাস্ক, সাবান ও স্যানিটাইজার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নলুয়ার হাওরের কবিরপুর ও রসুলপুর এলাকায় গিয়ে কৃষকদের সাথে কথা বলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত মাহ্ফুজুল আলম। এসময় জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুদন ধর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান, করোনাভাইরাসের কারণে এবার আমরা হাওরে ধান কাটা উৎসব না করে কৃষকদের মধ্যে মাস্ক, সাবান ও স্যানিটাইজার সামগ্রী বিতরণ করেছি।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব জানান, হাওরে গিয়ে কৃষকদের সচেতনা বজায় রেখে ধান কাটতে বলেছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুদন ধর বলেন, অন্য জেলা থেকে আগত কৃষি শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার পর তাদেরকে ধান কাটায় লাগাতে হবে। আমরা অন্য জেলা থেকে আগত কৃষি শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করব।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, অন্য জেলা থেকে আগত কৃষি শ্রমিকদের কৃষকদের বাড়িতে না রেখে স্ব স্ব এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসায় থাকার ব্যবস্থা করা হয়েছে।

  • [১]