- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে খুন ও ডাকাতির মামলার আসামী গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আপ্তাব আলী (৪৫)। তিনি উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী বসন্তপুর গ্রামের মনকুছ মিয়ার ছেলে।  
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর থানার এএসআই অরুন ও প্রনয় দেবের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একদল পাটলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।           
জগন্নাথপুর থানার এএসআই প্রনয় দেব জানান, ২০০৯ সালে বিশ্বনাথ থানায় লন্ডন প্রবাসির স্ত্রী হত্যা ও ডাকাতির ঘটনায় বিশ্বনাথ থানায় দায়েরকৃত মামলার পলাতক আসামী আপ্তাব আলী। তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

  • [১]