- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে গণস্বাস্থ্য স্যাটেলাইট স্বাস্থ্যসেবা প্রদান

জগন্নাথপুর উপজেলার জগদীশপুর মোহাম্মদগঞ্জ বাজারে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বিশেষজ্ঞ ক্যাম্প পূর্ববর্তী স্যাটেলাইট স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেডিসিন, গাইনী, চক্ষু, শিশু ও সার্জারী অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎকগণ প্রায় ৫শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া অল্প খরচে আল্টা, ইসিজি সহ সকল ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়।
দুপুরে স্থানীয় সংবাদ কর্মীদেরকে স্যাটেলাইট স্বাস্থ্য সেবা সম্পর্কে ব্রিফিং করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রের সন্মানিত পরিচালক আবদুল আউয়াল, জগন্নাথপুর উপজেলার সমাজসেবক হাজী সোয়েল আহমেদ খান টুনু, স্থানীয় পাগলা বাজার গণস্বাস্থ্য হাসপাতালের ব্যবস্থাপক নজরুল ইসলাম।
ঢাকা থেকে আগত চিকিৎসা টিমের নেতৃত্ব দেন গ্রামীণ গণস্বাস্থ্যের পরিচালক ডা. একে এম হালিমুর রেজা মিলন, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গৌড় গোপাল সাহা, সহকারী রেজিস্ট্রার মেডিসিন ডা. মিলন খান, সহকারী রেজিস্ট্রার গাইনী নিপা বাড়ই, সহকারী রেজিস্ট্রার আল্টা ডা. বিভা, মেডিকেল অফিসার সার্জারী ডা. শহিদুল ইসলাম, মেডিকেল অফিসার শিশু সাইম ভূইয়া, মেডিকেল অফিসার জেনারেল ফিজিশিয়ান দীপংকর চৌধুরী, জুনিয়র মেডিকেল অফিসার ডা. মিম, ডা. সজিব, ডা. প্রিয়াংকা, ডা. মনিরা, ডা. অরিন ল্যাব টেকনোলজিস্ট লিটন চন্দ্র সরকার এবং স্বাস্থ্যকর্মী মাজেদা, মবিনা, ফারহানা, তারিনসহ ২১ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবা টিম।
গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, স্বাস্থ্য সেবা টিম ৩১ জানুয়ারী পর্যন্ত সুনামগঞ্জ জেলায় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিভিন্ন স্থানে পরামর্শ ও অপারেশন করবেন।
বুধবার শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টা হতে বিকাল ৫টা পর্যন্ত স্যাটালাইট স্বাস্থ্য সেবা দেয়া হবে।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]