জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মিলন মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধ উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল (চারহাটি) গ্রামের বাসিন্দা। বরিবার বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে গ্রামের পার্শ্ববর্তী গলাখাই গ্রামে শ্রমিক হিসেবে গাছ কাটতে যান। গাছের ডাল কাটার সময় পল্লী বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনারস্থলেই মিলন মিয়া মারা যান।
ঘটনাস্থল পদির্শনকালে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শন (এসআই) মির্জা শাখাওয়াত বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।