জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ভূমিহীনদের পুনর্বাসনের জন্য ‘সুখের নীড়’ প্রকল্পের নির্মাণের কাজ শুরু হয়েছে।
গতকাল শনিবার দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) মোহাম্মদ ইয়াসির আরাফাত।
উপজেলা ভূমি কার্যালয় সুত্রে জানা যায়, ‘শেখ হাসিনার অঙ্গীকার, গৃহহীন কোন থাকবে না আর’ এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়
গৃহহীনদের পুনর্বাসন করতে সারাদেশের ন্যায় জগন্নাথপুরেও এর কার্যক্রম শুরু করেছে। যার অংশ হিসেবে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় ২.৬১ একর সরকারি ভূমিতে ‘সুখের নীড় রসুলপুর আশ্রায়ণ প্রকল্পের কাজ গতকাল থেকে শুরু হয়েছে। প্রকল্পের আওতায় ৬৫টি বসতঘর নির্মিত হবে।