জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের এক গ্রাম পুলিশ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, মীরপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মীরপুর গ্রামের বাসিন্দা কামাল খান রতনের সঙ্গে সোমবার
বিকেলে পরিষদের ভিতরে ওই ইউনিয়নের নজিরপুর গ্রামের তেবার আলীর ছেলে শিতাব আলীর তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পযার্য়ে শিতাব আলী লোহার রড দিয়ে অতর্কিতভাবে গ্রাম পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।