- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৩ আসামি গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর থানা পুলিশ হত্যা, চাঁদাবাজি, নারী নির্যাতন, ও এক বছরের সাজাপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে। জগন্নাথপুর থানার এস.আই আব্দুস সালাম,এএসআই শাহ জামাল ও কাইমুল ইসলামের নের্তৃত্বে একদল পুলিশ মঙ্গলবার ভোরে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে,  জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের হারিছ উল্যাহর ছেলে  হত্যা ও চাঁদাবাজির মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি বাদশা মিয়া(৪৫), নারী নির্যাতন মামলার আসামি পৌর এলাকার ইসহাকপুর গ্রামের তাহির উল্যার ছেলে রাজু আহমদ(৪৫), জাল টাকার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার জহিরপুর গ্রামের সুবহান মিয়ার ছেলে তোফায়েল মিয়া(৩৫) কে গ্রেফতার করে। তাদেরকে মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

্

  • [১]