জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে চার জুয়াড়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন বিশ্বনাথের চানভরাং গ্রামের সিদ্দিক আলী (২৮), জগন্নাথপুরের শ্রীরামসী গ্রামের আবদুল মুহিত (৫৫), বাইশঘর গ্রামের চুনু মিয়া (৩৮) ও আধুয়া গ্রামের শফিক মিয়া (৩৭)।
পুলিশ জানায়, গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্ত্বিতে জগন্নাথপুর থানার একদল পুলিশ উপজেলার মিরপুর ইউনিয়নের লামা লহরী গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করে। এসময় জুয়ার আসর থেকে নগদ ১০ হাজার ৭শ’ ৩০ টাকাসহ তাস জব্দ করা হয়েছে।
জগন্নাথপুর থানার উপপরির্দশক (এসআই) অনিক দেব বলেন, গ্রেপ্তারকৃত চার জুয়াড়িকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।