- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে চার ফার্মেসিকে অর্থদণ্ড

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে চার ফার্মেসির ব্যবসায়ীকে অর্থদ- প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত ড্রাগ লাইসেন্স না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
জানা যায়, জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচাীলত হয়। জগন্নাথপুর পৌর এলাকার হাসপাতাল পয়েন্ট এলাকায় অভিযানে চার ফার্মেসিকে ৯ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।
অভিযানকালে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর লতিফুল বারী, মেডিকেল অফিসার নাজমুস সাদাত ও জগন্নাথপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৫৩ ধারা অনুযায়ী তাদের অর্থদন্ড প্রদান করা হয়।

  • [১]