জগন্নাথপুর অফিস
দুস্থ্যদের মধ্যে চাল বিতরণে কোন ধরনের অনিয়মে নিজেদের জড়িত করবেন না বলে অঙ্গীকার করেছেন জগন্নাথপুর উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচিতে নিয়োজিত ডিলাররা। রবিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম পরিষদ প্রাঙ্গণে ডিলারদের এই অঙ্গীকার করান। এছাড়া করোনার সংক্রমন এড়াতে প্রত্যেককে ১ কেজি করে ব্লিচিং পাউডার দেয়া হয়েছে। ডিলাররা এসময় কোনো ধরনের অনিয়ম করবেন না, স্বাস্থ্যকর ও নিরাপদ উপায়ে চাল বিতরণের জন্য সরকারি নিয়ম মেনে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।
উপজেলার আশারকানি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার আবু ইসরাইল জানান, সমাজিক দূরত্ব বজায় রেখে জীবানুমুক্ত পরিবেশে চাল বিতরণের জন্য বলা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, জগন্নাথপুরের ১৬ জন ডিলারদের মধ্যে ১৫ জন ডিলারকে সুষ্ঠুভাবে চাল বিতরনের জন্য নির্দেশ নিয়েছি। তাঁরাও অঙ্গীকার করেছেন কোন অনিয়ম করবেন না।
প্রসঙ্গত, সম্প্রতি খাদ্যবান্ধব কর্মসুচীর চাল কলেজবাজারে বিক্রি করার অভিযোগে উপজেলার স্বাধীনবাজাের ডিলার রবিন দেব কে গ্রেফতার করা হয়।