জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর মুক্ত দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জগন্নাথপুর আর্ট স্কুলের উদ্যোগে অধ্যক্ষ প্রণব বনিকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জুনায়েদ সুজলের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা আব্দুল হক, রনজিৎ কান্তি দাস, ইলিয়াস আলী, আব্দুল মতিন, আর্ট স্কুলের সহকারী শিক্ষক শিপা বেগম, কুশল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু কয়েছ, সহ-সভাপতি শাহ সিরাজ কুতুব মিয়া প্রমুখ।
সভার পর বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।