জগন্নাথপুর অফিস
ফিলিপাইনের নাগরিক কে জন্ম নিবন্ধন ও নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়ায় জগন্নাথপুর উপজেলার এক ইউপি চেয়ারম্যানসহ দুই জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকারীরা হলেন উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছুর রহমান মখলিছ ও ৮ নং ওয়ার্ড মেম্বার আলেক উদ্দিন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ফিলিপাইন নাগরিক বিজলিন পালর আছিয়া কে জন্ম নিবন্ধন ও নাগরিক সনদ প্রদানের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় দ্ইু জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৪ মে জেলা প্রশাসকের নির্দেশে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করতে চিঠি দেন।
বহিস্কৃত চেয়ারম্যান মুখলিছুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ভুলক্রমে নাগরিকত্ব সনদ দেওয়া হয়েছিল।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, আমি নতুন এ উপজেলায় যোগদান করেছি। বিষয়টি আমি শুনেছি। তবে লিখিত কোন কিছু পাইনি।