- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে চোরাইকৃত গরুসহ গ্রেফতার ১

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ নেত্রকোনা জেলার মদন থানার কুলিয়াহাটি গ্রাম থেকে চোরাইকৃত ৫টি গরুসহ মিলন নামে এক যুবককে সোমবার গ্রেফতার করেছে। সে জগন্নাথপুর গ্রামের জলিল মিয়ার ছেলে। থানা পুলিশ জানায়, জগন্নাথপুর গ্রাম থেকে কয়েকদিন পুর্বে কয়েকটি গরু চুরি হয়।
এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরই প্রেক্ষিতে জগন্নাথপুর থানার এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ মদন থানার কুলিয়াহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সোমবার          বিকেলে জগন্নাথপুর থানায় নিয়ে আসে। আজ মঙ্গলবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।  

  • [১]