- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ছাত্রলীগের আলোচনা সভা

জগন্নাথপুর অফিস
জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় সৈয়দপুর বাজােের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সৈয়দ হাবিল আহমদের সভাপতিত্বে ও ইউপি যুবলীগ নেতা সৈয়দ হিলাল, ইউপি ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক     
 সৈয়দ ইনান এবং সাংগঠনিক সম্পাদক মাসুম হোসানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নেতা সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও প্রকাশনা সম্পাদক কবি মাসুক ইবনে আনিস, সিলেট মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. সৈয়দ শামীম আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সৈয়দ তারিফ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা অ্যাড. জুয়েল আহমদ, সিলেট জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি সুজেল আহমদ তালুকদার, সিলেট মহানগর ছাত্র লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, সিলেট মহানগর ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিছবাহ আজাদ, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক নাজমুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি সাফরোজ ইসলাম ও সাধারণ সম্পাদক রোমেন আহমদ।

  • [১]