জগন্নাথপুর অফিস
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণের স্বাক্ষরিত জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি সাফরোজ ইসলাম ও সাধারণ সম্পাদক রোমেন আহমদ কে অবশেষে মেনে নিয়েছে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ।
বুধবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় ওই কমিটির বৈধতা ঘোষণা করেন জগন্নাথপুর আওয়ামীলীগ রাজনীতির অভিভাবক সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তিনি এ কমিটির নেতৃবৃন্দকে নির্দেশ দেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, আওয়ামীলীগ নেতা কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, আবদুল মানিক, আব্দুল কাইয়ুম মশাহিদ আনহার মিয়া, আকমল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুূল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, শ্রমিক লীগ সভাপতি নুরুল হকসহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।