- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ছাত্রলীগের দুই ইউনিয়নের কমিটি বিলুপ্ত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় ছাত্রলীগের দুইটি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্তি কমিটি দু’টি হচ্ছে চিলাউড়া-হলদিপুর ও পাইলগাঁও ইউনিয়ন।
সোমবার জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মুন্না মিয়ার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ দুই ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
র্দীঘদিন ধরে সাংগঠনিক কোন কার্যক্রম না থাকায় উপজেলা ছাত্রলীগের কার্যকরী নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা ছাত্রলীগ সভাপতি/সাধারণ সম্পাদকের নির্দেশ মোতাবেক ইউনিয়ন দুইটির কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

  • [১]