সাজ্জাদুর রহমান-হাবিবুন্নেছা চৌধুরী ট্রাস্ট জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে ছাত্র ছাত্রী ও আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদান ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জগদিশপুর সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় ও জগদিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১’শত জন ছাত্রছাত্রীদের ৫ শত টাকা করে শিক্ষা অনুদান প্রদান করা হয়। এছাড়াও জগদিশপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, ডাল, আটা ও লবন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডেস সদস্য অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এনামুল হক চৌধুরী।
এদিকে ট্রাস্টের কার্যক্রমের অংশ হিসবে আজ বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলার রায়খেলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫০ জন ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা অনুদান প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি