জগন্নাথপুর প্রতিনিধি
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে।
খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাও. আব্দুল মুনাইম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. হাফিজ জয়নুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নেতা মাও. বদিউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা খেলাফত মজলিস নেতা মাও. নুর উদ্দিন, সহ-সভাপতি মুনসিফ আলী, এসএম শাহীদ আহমদ, মাও. তহুর আহমদ, মাও. রিয়াজ উদ্দিন রাজু, মাও. ওমর ফারুক জাকির, মামুন কামালী, মাও. তাজুল ইসলাম। কুরআন তোলোওয়াত করেন হাফিজ জাহান আহমদ।