জগন্নাথপুর অফিস
জেলার জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে দেশব্যাপি চলমান সন্ত্রাস, নাশকতা ও ধর্ম বিরোধী জঙ্গিবাদ প্রতিরোধে বৃহস্পতিবার সকালে পৌরসভার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে পৌর মেয়র হাজী আব্দুল মনাফ’র সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ছালিক আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, কাউন্সিলর দেলোয়ার হোসাইন, তাজিবুর রহমান, খলিলুর রহমান, মহিলা কাউন্সিলর নার্গিছ ইয়াসমিন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় , পৌর সচিব মোবারক হোসেন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. তাজউদ্দিন আহমদ, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, সাজিদুর রহমান, পৌর ছাত্রলীগ সভাপতি শায়েক আহমদ, রাশেদ আহমদ প্রমুখ।