জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠান মঙ্গলবার গ্রীণ সৈয়দপুর নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
সভায় চেয়ারম্যান প্রার্থীরা ইউনিয়নের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। গ্রীণ সৈয়দপুরের সমন্ধয়কারী সৈয়দ হাফিজ উদ্দিন এর সভাপতিত্বে ও আমার বাংলার সম্পাদক শিব্বির আহমদ ওসমানীর পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসান, বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোচ্ছাব্বির আহমদ, স্বতন্ত্র প্রার্থী বদরুল ইসলাম খান ও তৈয়ব মিয়া কামালী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল এস ইউকে প্রতিনিধি ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক আলী আহমদ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গ্রীণ সৈয়দপুরের সমন্ধয়কারী মাও.মারজান কুরেশী, সমন্ধয়কারী সৈয়দ শাকির আহমদ, প্রশ্নকারী নাগরিক অ্যাড. আব্দুল মুকিত, আমিরুল হক, গ্রীণ সৈয়দপুরের সদস্য সৈয়দ ছালিম আহমদ, সৈয়দ আবেদ মল্লিক,সৈয়দ আহিদ, সৈয়দ আইয়ুব আহমদ,সুয়েব খান,রওশন কুরেশী, সৈয়দ রাসেল প্রমুখ শুরুতে কুরআন তেলোওয়াত করেন সৈয়দ আবিদ সর্দার।
জনতার মুখোমুখি অনুষ্ঠানে সকল চেয়ারম্যান প্রার্থীরা ইউনিয়নের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।’