- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে জনশক্তি ওভারসীজ বাংলাদেশ লিমিটেড’র কার্যালয় উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার পৌর শহরে জনশক্তি ওভারসীজ বাংলাদেশ লিমিটেড’র শাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ বুধবার অনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
এ উপলক্ষে প্রতিষ্ঠানের পরিচালক জুয়েল মিয়ার সভাপতিত্বে ও সেলিম ও রাহুলের যৌথ পরিচালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, সহ-সভাপতি সৈয়দ সাব্বির আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মতিউর রহমান, সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা কুহিনুর রহমান, সৈয়দ মুনির হোসেন, প্রতিষ্ঠানের পরিচালক ফুল মিয়া, ছালিক মিয়া, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, কামরুল ইসলাম প্রমুখ।

  • [১]