- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে জন্মাষ্টমি পালিত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় সার্বজনীন জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের উদ্যাগে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার পালিত হয়েছে। সকালে জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়ায় সমবেত গীতা পারায়নের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ১০ টায় বনাঢ্য শোভাযাত্রার উদ্বোধনের প্রাক্কালে এক আলোচনাসভা সার্বজনীন জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক হীরা মোহন দেব এর সভাপতিত্বে শশী কান্ত গোপের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম,সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) সার্কেল) সুভাশীষ ধর, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব,
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব বিভাস দে প্রমুখ পরে বনাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসুদেব মন্দির, কালি মন্দির পরিদর্শন করে কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়। পরে মহা প্রসাদ বিতরণ করা হয়।

  • [১]