- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে জলাশয়ের মাছ ধরার সরঞ্জামাদি নিলামে বিক্রি

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামে ইজারাকৃত সরকারি জলাশয় থেকে অবৈধভাবে মাছ আহরণকালে মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। পরে প্রকাশ্য নিলামে জব্দকৃত
সরঞ্জামাদি বিক্রি করে দেয়া হয়।
বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম অভিযান পরিচালনা করে জলাশয় থেকে সরাঞ্জমাদি জব্দ করেন। তবে অভিযানের টের পেয়ে ঘটনাস্থল থেকে মাছ শিকারে নিয়োজিত এক ব্যক্তি পালিয়ে যায়। জব্দকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছেন ১০টি ক্যারেট ও ১টি বড় ড্রাম।
পরে ঘটনাস্থলে প্রকাশ্যে নিলাম ডেকে ৩০ হাজার টাকায় এগুলো বিক্রি করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত মাছ ধরার সরঞ্জামাদি নিলামে বিক্রি করা হয়েছে। এর অর্থ সরকারি কোষাগারে জমা হবে।

  • [১]