- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে জালিয়াতির মামলার আসামী ইউপি সদস্য গ্রেপ্তার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের ইউপি সদস্য যুবলীগ নেতা সাহাবউদ্দিন (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে শ্রীরামসী গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর থানার একদল পুলিশ মিরপুর ইউনিয়ন পরিষদের সামনা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, নাগরিক সার্টিফিকেট জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন ইউপি সদস্য সাহাবউদ্দিন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জগনন্নাথপুর থানার এএসআই শাহিন আহমদসহ একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার এএসআই শাহিন আহমদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য শাহাবউদ্দিনের বিরুদ্ধে অনেক আগে জালিয়াতি মামলার ওয়ারেন্ট জারি ছিল।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতকে আজ বুধবার আদালতে পাঠানো হবে।

  • [১]