- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে জাল টাকাসহ দুই যুবক গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর থানা পুলিশ জাল টাকাসহ দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে দিরাই উপজেলার নারায়নপুরী গ্রামের সুন্দর আলীর পুত্র আব্দুল আউয়াল ও জগদল গ্রামের জমশেদ আলীর পুত্র হায়দর আলী। মঙ্গলবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।  
পুলিশ জানায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজার থেকে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে জাল ৫শত টাকার   
একটি নোট উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরছালিন জানান, জাল টাকাসহ গ্রেফতারকৃতদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

  • [১]