জগন্নাথপুর অফিস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নে জেলা তথ্য অফিস গণমাধ্যম অধিদপ্তরের উদ্যোগে জগন্নাথপুর উপজেলায় প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস বিফ্রিং এ সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ বর্মন, প্রোগ্রাম অফিসার সৈয়দা শাহনাজ মঞ্জুর প্রমুখ।