- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে জেল হত্যা দিবস পালিত

জগন্নাথপুর অফিস
জেল হত্যা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব. উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি ফজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহির আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।

  • [১]