জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার পলাতক আসামী কে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, সোমবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রাম থেকে জোড়া খুনের মামলার অন্যতম আসামী ওই গ্রামের মৃত মদরিছ মিয়ার ছেলে
শিপন মিয়াকে কে গ্রেফতার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল জানান, ২০১৫ সালে জয়নগর গ্রামে নজরুল ও মিজানকে হত্যা করা হয়। এ হত্যা মামলার অন্যতম ৫ আসামী শিপন। তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।