জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মজিদপুর এলাকার একটি হাওর থেকে অজ্ঞাতনামা ৩০ বছর বয়সী নারীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাতে জগন্নাথপুর থানায় নিয়ে আসে।
জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর নামক এলাকার একটি হাওরের বেত ঝোপের ভেতর ৩০ বছর বয়সী এক নারীর লাশ দেখে এলাকার লোকজন গত বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আনুমানিক ৩০ বছর বয়সের নারীর লাশের বাম চোখ নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাতে থানায় নিয়ে আসা হয়েছে।