জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর পৌর এলাকায় টমটমের সঙ্গে ধাক্কা লেগে এক শিশুর মর্মান্তির মৃত্যু হয়েছে। শিশুটির নাম ফাইম আহমদ (৫)। সে পৌর এলাকার কেশবপুর মাঝপাড়া গ্রামের আনর উদ্দিনের পুত্র। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, গ্রামের নিজ বাড়ির নিকটবর্তী স্থানে শিশু ফাইম অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। হঠাৎ করে স্ট্যান্ড করা টমটম গাড়ির সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্মরত চিকিৎসক তাকে আশংকাজক অবস্থায় সিলেট প্রেরণ করলে পথেই মধ্যেই সে মারা যায়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তাজিবুর রহমান জানান, ফাইম শিশুদের সঙ্গে খেলা করছিল। অসাবধানতা বশত: স্ট্যান্ড করে রাখা একটি টমটম গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সে মারা যায়।
ঘটনাস্থল পরির্দশকারী জগন্নাথপুর থানার এস. আই আব্দুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।