জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরে অভিযান চালিয়ে ৪টি মোটর সাইকেল আটক করা হয়েছে। মামলা হয়েছে ১৪টি গাড়ির চালককে।
মঙ্গলবার সুনামগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের একটি দল ট্রাফিক আইনে অভিযান চালিয়ে ৪টি মোটর সাইকেল জব্দ করা হয়। এছাড়া প্রযোজনীয় কাগজপত্রে ক্রটি থাকায় ১৪টি মোটর সাইকেলের চালককে মামলা দেয়া হয়েছে। জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সামছুর রহমানের নেতৃত্বে অভিযান অংশ নেন সুনামগঞ্জ ট্রাফিক সার্জন অলিউর রহমান, জগন্নাথপুর থানা এএসআই অঞ্জন সরকার, জগন্নাথপুর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মসিউর রহমানসহ একদল পুলিশ।
জেলা ট্রাফিক পুলিশ ইন্সুপেক্টর সামছুর রহমান জানান কোন ধরনের বৈধ কাগজপত্র না থাকায় ৪টি মোটর সাইকেল আটক করা হয়েছে। এছাড়া ১৪টি মোটরসাইকেল চালককে মামলা দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।