- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ডাকাতসহ ৪ জন গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার আশারকান্দি ইউনিয়নের বুরাইয়া গ্রাম থেকে অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে। রবিবার ভোররাতে নিজবাড়ি থেকে একটি দেশীয় তৈরী পাইপগান এক রাউন্ড কার্তুজসহ ডাকাত সুফি মিয়া (৩০) কে আটক করে।
এলাকাবাসী ও জগন্নাথপুর থানা পুলিশ জানায়, জগন্নাথপুর থানায় সুফি মিয়ার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। পুলিশ ইছহাক মিয়া(৪৮),রাজা মিয়া ( ৩৫) হেপী বেগম(২৮) কে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি হিসেবে গ্রেফতার করেছে।

  • [১]