- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ডাকাতি ও চাঁদাবাজি মামলার আসামী গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ডাকাতি ও চাঁদাবাজি মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নুরুল আমিন। তিনি উপজেলার পাইলগাও ইউনিয়নের কাতিয়া গ্রামের মৃত. ইয়াওর মিয়ার ছেলে। বৃহস্পতিবার জগন্নাথপুর থানার এএসআই মো. মোশাহিদ মিয়া ও অরুন কুমার সিংহ’র নেতৃত্বে একদল পুলিশ তাকে কাতিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে।  
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, নুরুল আমীনের বিরুদ্ধে ডাকাতি ও চাঁজাবাদিসহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

  • [১]