জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম বদরুল ইসলাম (৪০)। তিনি উপজেলার পাটলী ইউনিয়নের সেরা মোহাম্মদপুর গ্রামের শফিউল আলমের পুত্র। সোমবার বিকেল তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সাইফুল ও এস আই আশরাফুলের নেতৃত্বে একদল পুলিশ ওই ইউনিয়নের রসুলগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার ওসি মো. মুরছালিন জানান, গ্রেফতারকৃত বদরুল একটি ডাকাতির মামলায় ৩ বছর ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।