- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ডাকাতি মামলার আসামীসহ গ্রেপ্তার ২

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিসহ পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাদের কে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে ডাকাতির মামলার আসামি উপজেলার ঐয়ারকোনা দাস গ্রামের রজই মিয়ার ছেলে ডাকাতির সিরাজ উদ্দিন আটক করে। এছাড়া সিআর মামলার ওয়ারেন্টের আসামি সৈয়দপুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে দিলু মিয়াকে আটক হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

  • [১]