- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ড্রেজার মেশিনসহ নৌকা আটক

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে অবৈধভাবে নদীতে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিনসহ একটি নৌকা আটক করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র নির্দেশে বৃহস্পতিবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদী থেকে বালু ভর্তি একটি নৌকা ও ড্রেজার মেশিন আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন যাবত কুশিয়ারা নদী থেকে        এক শ্রেণী অসাধু ব্যবসায়ীরা ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বৃহস্পতিবার রানীগঞ্জ বাজারের নিকটবর্তী কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনের সময় গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে রানীগঞ্জ পাইলগাও ইউনিয়ন তহশিলদার কৃষ্ণ কান্তি দাশ ঘটনাস্থলে পৌছে একটি বালু ভর্তি  নৌকা ও ড্রেজার মেশিন আটক করেন। পরে স্থানীয় ইউপি সদস্য তেরা মিয়ার নিকট বালু ভর্তি নৌকা ও ড্রেজার মেশিন জিম্মায় রেখেছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাসুম বিল্লাহ খবরের সত্যতা নিশ্চিত করে কে জানান, অভিযোগের ভিত্তিত্বে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালু ভর্তি নৌকা ও ড্রেজার মেশিন আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্র¯ু‘তি চলছে।  

  • [১]