- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে তথ্য কর্মকর্তার প্রেস ব্রিফিং

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বর্তমান আওয়ামীলীগ সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনসাধারণকে অবহিত এবং উন্নয়ন কার্যক্রম সম্পৃক্তকরণের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং এ সুনামগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন লিখিত বক্তব্য পেশ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দিন বদলের অঙ্গীকারে সরকার পরিচালনা এবং দেশ ও জনগণের সেবা প্রদানের মহান দায়িত্ব গ্রহণ করেছেন। ইতিমধ্যে সরকার মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত  করার জন্য  শিক্ষা, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা নারী ও শিশু উন্নয়ন নারীর ক্ষমতায়ন, যৌতুক বাল্য বিবাহ প্রতিরোধ, জঙ্গিবাদ প্রতিরোধ, স্বাস্থ্য সেবার উন্নয়ন, মাদক সেবন প্রতিরোধ, ইফনিয়ন তথ্য সেবা কেন্দ্র, উপজেলা ই সেবা ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন,সমুদ্র বিজয়,,যুদ্ধাপরাধিদের বিচার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উন্নয়ন, স্বল্প খরচে কৃষকদের  ঋণ বিতরণ, পর্যাপ্ত সারের ব্যবস্থা এবং সাধারণ মানুষের আত্মকর্মসংস্থানে প্রভূত সাফল্য অর্জন  করেছেন। সরকারের এসব সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রেস বিফ্রিংকালে জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]