- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে তফজ্জুল আলীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে তফজ্জল আলী গংদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামীবাসি। বুধবার বিকেলে জগন্নাথপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিতভাবে এমন অভিযোগ করা হয়। এ বিষয়ে গত ২২ জুন জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানানো হয়।
গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জামাল উদ্দিন। তিনি বলেন, শ্রীরামসী গ্রামের মৃত. হবিব উল্লার ছেলে তফজ্জুল আলী ও তাঁর ছেলেরা এলাকার অন্যায়. অত্যাচার চালিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। গ্রামের আকিল আলীর বাড়ির পশ্চিমে মেঘাখালির খালের মাছ ধরে তাদের জীবন জীবিকা চালিয়ে আসছিলেন। সম্প্রতি তফজ্জুল আলীর লোকজন এলাকার লোকজনকে মাছ ধরতে বাধা প্রদান করে সেখানে তফজ্জুল আলী জোরপূর্বক মাছ ধরে বিক্রি করে। এছাড়া বেল জালের পাশে একটি ছাপটা ঘর তৈরী করে প্রতিনিয়ত মদ, গাঁজা সেবনসহ অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এতে এলাকার লোকজন বাধা দিলেও তফজ্জুল আলীর লোকজন উল্টো স্থানীয়দের হুমকি ধমকি দেয়। এমনকি প্রাণনাশেরও হুমকি প্রদান করা হয়। এতে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে জুয়ারঘরটি সম্মিলিতভাবে ভেঙে দেন। এরপর গ্রামবাসীকে হয়রানি করতে ৩৩ জনের বিরুদ্ধে গত ২১ জুন অভিযোগ দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গত বোরো মৌসুমে তফজ্জুল আলী ও তাঁদের ছেলেদের বাধার কারণে মেঘারকালী খাল থেকে বোরো জমিতে পানি সেচ করতে পারেনি স্থানীয় কৃষকরা। এতে প্রায় অর্থ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া অভিযোগ করা হয়, শ্রীরামসী গ্রামের মসজিদের এসি নিয়ে মসজিদ কমিটির ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। বছরখানেক পূর্বে তফজ্জুল আলীর নেতৃত্বে মসজিদের মধ্যে ঝগড়া সৃষ্টি হলে পরে পুলিশের উপস্থিতিতে বিষয়টি মুসল্লিরা নামাজ আদায় করেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বিরোধপূর্ণ জায়গা তফজ্জুল আলীর কোন অধিকার কিংবা স্বত্ব নাই। গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনকে দ্রুত ব্যবস্থাপনা গ্রহণের জন্য আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, চেরাগ আলী, আব্দুল মমিন, মতিউর রহমান, দুদু মিয়া, সুনু মিয়া, আহমদ আলী, মুজিবুর রহমান, ময়নুল আলম, সাদিক মিয়া, মাসুম মিয়া প্রমুখ।
এবিষয়ে অভিযুক্ত তফজ্জুল আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তারা যা ইচ্ছা তাই করুন’বলে কল কেটে দেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দুইপক্ষের থানায় লিখিত অভিযাগ দায়ের করেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

  • [১]