- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে তিনদিন ধরে বিদ্যুৎ নেই, গাড়ি আটক

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা জুড়ে অস্বাভাবিকভাবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে উপজেলাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তিন দিন ধরে বিদ্যুতের দেখা না পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী বুধবার বিকেলে স্থানীয় বিদ্যুত অফিসের একটি পিকআপ গাড়ি আটক করে রাখেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে আটককৃত গাড়িটি ছেড়ে দেয়া হয়।  
উপজেলাবাসী জানান, গত কয়েকদিন ধরে এ উপজেলায় অস্বাভাবিকভাবে বিদ্যুতের লোড-শেডিং চলছিল। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুত থাকে না। সোম ও মঙ্গলবার দিনের বেলা সামান্য সময় বিদ্যুৎ থাকলেও সারা রাত বিদ্যুৎ ছিল না। গতকাল বুধবার সকালে বিদ্যুতের দেখা মিললেও ফের বিদ্যুতের আসা যাওয়ার ফাঁদে পড়তে হয় গ্রাহককের। এ রিপোর্ট লেখা পযর্šÍ (সন্ধ্যা সাড়ে ছয়টা) বিদ্যুত সরবরাহ ছিল না।  বিদ্যুতের ভেলকিবাজিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলাবাসীকে। যন্ত্রণার শিকার হচ্ছেন চলমান এইচএসসি ও আলীম পরীক্ষার্থীরা।  বুধবার বিকেলে উপজেলা সদর থেকে ছেড়ে যাওয়া বিদ্যুৎ অফিসের একটি গাড়ি বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইন পর্যবেক্ষণকালে  মীরপুর বাজারে  ব্যবসায়ী ও এলাকাবাসী কর্তৃক আটক হয়। এ সময় জগন্নাথপুর-সিলেট-বিশ্বনাথ সড়কের যান  চলাচল বন্ধ হয়ে যায়।  পরে জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে আটকতৃ গাড়ি ছেড়ে দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উপজেলার মীরপুর ইউনিয়নে গত তিনদিন ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে’।
জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) জিন্নাহ আলী জানান, ‘গত কয়েকদিনের অব্যাহত ঝড় বৃষ্টির কারনে বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনে ক্রটি দেখা দেয়ার কারণে বিদ্যুত সংযোগ দেয়া যায় নি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি’।

  • [১]