- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাও ষোলঘর ছাত্র পরিষদের উদ্যোগে ও প্রবাসিদের অর্থায়নে দরিদ্র ও অসহায় পরিবারের লোকজনের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায়     
 বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের সভাপতি আক্তার হোসাইন শাহিনের সভাপতিত্বে ও ছাত্র পরিষদের সুলেমান হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র পরিষদের ইউ-কে শাখার উপদেষ্টা সদস্য লন্ডন প্রবাসী নাজমা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, কমরু মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদের সাকিল আহমদ, এনাম উদ্দিন আকাশ, সাব্বির আহমদ, নোমান হোসেন, সফু আহমদ প্রমুখ।
পরে এলাকার শতাধিক দরিদ্র পরিবারের লোকজনের মধ্যে জনপ্রতি নগদ দুইশত টাকা, ১৮ কেজি চাল, ২ লিটার তেল ও ১কেজি ডাল বিতরণ করা হয়।

  • [১]