জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে দায়িত্বপালনে অবহেলার কারনে এক স্বাস্থ্যকর্মীকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার জেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক স্বাক্ষরিত একটি পত্রে এই শোকজ করা হয় ।
জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে দায়িত্বরত পরিবার কল্যাণ পরিদর্শিকা রুমা রানী চৌধুরী প্রায় তিন মাস ধরে স্বাস্থ্য কেন্দ্রে আসছেন না। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসি।
গত বৃহস্পতিবার
সকাল থেকে সেবা নিতে আসা লোকজন কেন্দ্রে অবস্থান করলেও দায়িত্বরত কর্মীকে না পেয়ে তারা চলে যান।
বিষয়টি এলাকাবাসী সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করলে অভিযোগের প্রেক্ষিতে ওই স্বাস্থ্যকর্র্মীকে শোকজ করা হয়েছে।
খবরের সত্যতা নিশ্চিত জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে যাচাই বাছাই করে স্বাস্থ্য কেন্দ্রের দায়িতে ¡থাকা স্বাস্থ্যকর্মীকে কারণ দর্শানোর লিখিত নোটিশ প্রদান করেছি।