- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে দুইটি ট্রলি ভর্তি ভেজাল গুড়ো মসলাসহ আটক ৪ জনকে অর্থদণ্ড

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে দুইটি ট্রলি ভর্তি ভেজাল গুঁড়ো মসলাসহ আটক চার জনকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে। সোমবার দুপুরে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেছেন।  
জানা যায়, রোববার পৌরশহরের হেলিপ্যাড এলাকা থেকে পুলিশ দুইটি ট্রলি ভর্তি ভেজাল গুড়ো মসলাসহ চারজনকে আটক করেন। আটককৃতরা হলো, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের ইছন আলীর ছেলে লিটন মিয়া, গোলাব আলীর ছেলে সুহেল মিয়া, রাণীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের ছাবু মিয়ার ছেলে রাসেল মিয়া ও একই গ্রামের ফুলকাছ মিয়ার ছেলে সিজিল মিয়া।
পরে বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে চারজনকে  
 জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। জব্দকৃত ভেজাল পণ্যগুলো ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদাতের বিচারক ছিলেন জগন্নাথপুরের এসিল্যান্ড শামিম আল ইমরান।  
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুরের এসিল্যান্ড শামিম আল ইমরান জানান, ভেজাল পণ্য বাজারে সরবরাহ করার অপরাধে ৪জনকে অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের কারা দ-ের রায় দেয়া হয়।

  • [১]