- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে দুই আসামি গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় নিরীহ পরিবারের ওপর হামলার ঘটনায় পুলিশ গত রবিবার দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন পৌর এলাকার শহীদ মিনার সড়কের বাসিন্দা মতিউর রহমান (২২) ও সুমন মিয়া (১৯)।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পৌর এলাকার মন্দির বাড়ী আবাসিক এলাকার বাসিন্দা পরিমল দেবনাথের ছেলের সাথে শহীদ মিনার এলাকার বাসিন্দা আতাউর রহমানের ছেলের
তুচ্ছ বিষয় নিয়ে গত বুধবার মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে আতাউর রহমানের নেতৃত্বে একদল লোক বৃহস্পতিবার বিকেলে পরিমল দেবনাথের বাড়িতে হামলা চালায়। এতে পরিমল দেবনাথ, তার স্ত্রী ও ছেলে মেয়ে আহত হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে শতাধিক লোক থানায় গিয়ে এ ঘটনার সুবিচার চান। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেয়। হামলার ঘটনায় আহত পরিমল দেবনাথ বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলে রবিবার পুলিশ মামলার দুই আসামিকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিরীহ পরিবারের ওপর হামলার বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে। ইতিমধ্যে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

  • [১]