- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে দুই ইউপি চেয়ারম্যানের বিরোধ নিস্পত্তি

জগন্নাথপুর অফিস
দীর্ঘদিন বিরোধের অবসান ঘটেছে জগন্নাথপুরে দুই ইউপি চেয়ারম্যানের। রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত এ দুই ইউপি চেয়ারম্যানের বিরোধ নিস্পতি করেন জগন্নাথপুরের প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসি আওয়ামী লীগ আবুল হাসান ও বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা তৈয়ব কামালীর মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বর্তমান চেয়ারম্যান তৈয়ব কামালী নিজের নিরাপত্তা নিয়ে থানায় সাবেক চেয়াম্যান আবুল হাসানের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরী দায়ের করে। এতে করে আবাবও বিরোধ দেখা দেয়। এমতাবস্থায় প্রবীণ আওয়ামী লীগ নেতা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদের প্রচেষ্টায় দু’ ইউপি ইউপি চেয়াম্যানের উপস্থিতিতে তাদের দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি করেন। দুই চেয়ারম্যান কোলাকুলিও করেছেন। এ সময় দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদসহ দলীয় নেতাকর্মীরা।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া বলেন, ‘আমাদের প্রবীণ নেতার প্রচেষ্টায় দুই সাবেক চেয়ারম্যানের দ্বন্দ্ব শেষ হয়েছে। মামলায় বিষয়টি আইনানুগভাবে শেষ হবে।’
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তৈয়ব কামালী ও সাবেক চেয়ারম্যান আবুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দু’ জনই খবর’র সত্যতা নিশ্চিত করেছেন।

  • [১]